২৭ জুন, ২০১৪

Manṭiq-uṭ-Ṭayr: ফরিদ উদ্দিন আক্তারের সূফীবাদী কাব্য।

শেখ ফরিদ উদ্দিন আক্তার (Sheikh Farid ud-Din Attar) একজন পার্স্যিয়ান সূফিবাদী কবি। তার প্রকৃত নাম আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম (Abu Hamid bin Abu Bakr Ibrahim)। তিনি সুপরিচিত তার Mantiq ut-Tayr কাব্য গ্রন্থটির জন্যে। তার জন্ম উত্তর-পূর্ব ইরানের নিশাপুরে (Nishapur) যা ওমর খৈয়ামেরও জন্মস্থান। বলা হয়ে থাকে যে, তার কবিতায় অনুপ্রাণিত হন রুমী এবং আরও অনেক সূফীবাদী কবি। রুমি বলেন- "Attar was the spirit, Sanai his eyes twain, And in time thereafter, Came we in their train". বাল্যকালে রুমি আক্তারের সান্নিধ্য লাভ করেছিলেন বলেও জানা যায় যদিও অনেক স্কলারই এ তথ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। 

 শেখ ফরিদ উদ্দিন আক্তারের প্রতিকৃতি।
আক্তারের জন্ম সন সুনির্দিষ্ট নয়। Mantiq ut-Tayr কাব্যটির পান্ডুলিপিটি সাক্ষ্য দেয় যে, সেটি সম্পন্ন হয়েছিল ১১৭৭ সনে, তার যৌবন অতিক্রমের বহু পরে। এ থেকে ধারণা করা হয় তার জন্ম  ১১২০-১১৫৭ সনের কোন এক সময়। আধুনিক পন্ডিতগণ অবশ্য তার জন্ম দ্বাদশ শতাব্দীর প্রথমার্ধে ১১২০ সনের কাছাকাছি বলে অভিমত ব্যক্ত করেন। 

Attar অর্থ সুগন্ধি। অন্যদিকে কবি নিজেই বলেছেন যে তিনি তার কবিতার অধিকাংশই কম্পোজ করেছেন নিজ দারুখানে বা ঔষধালয়ে বসে। এ থেকে এ ধারণাও করা হয় যে, তিনি সুগন্ধির ব্যবসা অথবা ভেজস ঔষধির বিক্রয় বা চিকিৎসা সেবার সাথে জড়িত ছিলেন। অবশ্য এমনটাও কথিত আছে যে, তার দারুখানায় দিনে কয়েক শত রোগী ভেজস চিকিৎসা সেবা পেত।

আলী ইবনে মূসা আল-রেজার সমাধি সৌধ।
ফরিদ উদ্দিন আক্তার তার বাল্যকালীন শিক্ষা সম্পন্ন করেন মাশহাদ (Mashhad) নগরীস্থ ৮ম শিয়া ঈমাম আলী ইবনে মূসা আল-রেজার ('Alī ibn Mūsā al-Riḍā) মাজার সংলগ্ন আধ্যাত্মিক বা ধর্ম-তত্ত্বীয় স্কূলে, যা আমাদের নিকট মাদ্রাসা হিসেবে সুপরিচিত। তারপর জ্ঞান অন্বেষণে ভ্রমণে বেরিয়ে পড়েন। 

তিনি রাঘিজ (Raghes-বর্তমান তেহরান), মিসর, দামেস্ক, মক্কা, তূর্কীমেনিস্থান ও ইন্ডিয়া ভ্রমন করেন। দেশ-বিদেশ ঘুরে যে জ্ঞান এবং তথ্য তিনি আহরণ করেছিলেন তা ছিল মূলত: মুসলিম দরবেশদের আত্ম-জীবনী ও তাদের উপদেশ বাণী। বহুদেশ ঘুরে অত:পর একসময় তিনি নিজ নগরীতে ফিরে আসেন এবং একটি ভেজস ঔষধির দোকান (Daru-Khan) খুলে বসে চিকিৎসা ও লেখনীর কাজে আত্মনিয়োগ করেন। দূর-দূরান্ত ভ্রমনে আহরিত তথ্য ও জ্ঞানে সংকলিত হয় তার ”তাজকেরাতুল আউলিয়া” (Tadhkirat al-Auliya) গ্রন্থটি। 

Mantiq ut-Tayr কাব্যটির প্রচ্ছদ।
নিজ শহরে বসবাসের এক পর্যায়ে ফরিদ উদ্দিন আক্তারের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়। কেন এ অভিযোগ আনা হয়েছিল তা তার কাব্য Manṭiq-uṭ-Ṭayr পাঠে সহজেই অনুমেয়, তবে ঐ অভিযোগ আনা হয়েছিল তার ঐ কাব্যগ্রন্থের জন্যে নয় বরং তা তার অন্য একটি কবিতার দরুণ। যা হোক, বিচারে আক্তারকে নির্বাসিত এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।EG. Browne  তার "A Literary History of Persia" গ্রন্থে (Vol. 2, p.509) উল্লেখ করেছেন যে, ঐ যুগে একজন আধ্যাত্মিক কবির জন্যে এ ধরণের শাস্তি আদৌ অপ্রত্যাশিত ছিল না। 
Manṭiq-uṭ-Ṭayr কাব্যগন্থে অনেক সূফীর কাহিনী রয়েছে যারা তাদের বিশ্বাসের দরুণ নির্যাতিত হয়েছেন। আর তাই আক্তার যদি তার লেখনীর জন্যে সাজা প্রাপ্ত হন, তবে সুনিশ্চিতভাবে বলা চলে ঐ শাস্তি তার নিকট মোটেও বিষ্ময়ের ছিল না। যাহোক, নির্বাসন থেকে তিনি মৃত্যুর আগে ১১৯৩-১২৩৫ সনের মধ্যবর্তী কোন একসময়ে তার বাসভূমি নিশাপুরে ফিরে আসেন। আক্তারের প্রাথমিক জীবনী লেখকদের একজনের মতে সময়কালটা ছিল ১২২৯ সন (বা এপ্রিল ১২২১ সন), যখন আগ্রাসী মঙ্গলীয়রা তৈমূর লং এর নেতৃত্বে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রচন্ড বেগে ধাবিত হয়ে বাগদাদ এবং তার আশেপাশের অঞ্চল দখল করে নিয়েছিল। এই সময় আক্তারের বয়স ছিল শতবৎসর বা তারও বেশী। 

ফরিদ উদ্দিন আক্তারের সমাধি সৌধ।
বর্বর মঙ্গলদের পারস্য আগ্রাসনের সময় নিজ শহর নিশাপুরে আক্তার এক মঙ্গলীয় সেনার হাতে বন্দী হন। এসময় কোন এক ব্যক্তি এক সহস্র রৌপ্য মুদ্রার বিনিময়ে তার মুক্তি প্রার্থনা করে। আক্তার ঐ সময় ঐ মঙ্গলীয়কে ঐ মুদ্রায় তাকে বিক্রয় না করার উপদেশ দেয়। এক অশতিপর বৃদ্ধের বিনিময় মূল্য হাজার রৌপ্যমূদ্রা দেখে, মঙ্গলীয় ঐ সেনা আক্তারকে বহু মূল্যবান জ্ঞান করে এবং আরও লাভের আশায় সে আক্তারের উপদেশবাণী গ্রহণ করে ঐ মূল্যে তাকে বিক্রয়ে অসম্মতি জানায়। 

কিন্তু পরবর্তীতে একজন মাত্র আক্তারকে ক্রয়ে আগ্রহী হয়েছিল এবং বিনিময়ে কেবল এক আঁটি খড় প্রদানে সম্মত হয়। এসময় আক্তার ঐ মঙ্গলীয়কে ঐ বিনিময় মূল্যে তাকে বিক্রি করতে উপদেশ দেয় এবং বলে বস্তুত: ঐ তার প্রকৃত মূল্য। এতে মঙ্গলীয় ঐ সেনা বিষ্মিত হয়। অত:পর তাকে বোকা বানানো হয়েছে দেখে রাগে ক্ষিপ্ত হয়ে সে তৎক্ষণাৎ তরবারীর এক আঘাতে আক্তারের শিরোচ্ছেদ করে ফেলে। এই হচ্ছে তার মৃত্যুর প্রচলিত কাহিনী। 

 শেখ ফরিদ উদ্দিন আক্তার।
অবশ্য প্রচলিত এই কাহিনীকে অনেকেই অস্বীকার করেন এবং এটিকে সূফীবাদী শতবর্ষী এক বৃদ্ধ কবির বর্বর মঙ্গলীয়দের হাতে নৃশংস মৃত্যুর করুণ চিত্র অঙ্কণের প্রচেষ্টা বলে অভিমত দেন। তবে সত্য-মিথ্যা যাই হোক না কেন, this story is used to teach the mystical insight that the personal self isn't of much real worth. What is valuable is the Beloved's presence within us -and that presence isn't threatened by the death of the body.

খোরাসানের নিশাপুরেই আক্তারের সমাধিটি রয়েছে। তার সমাধি সৌধ ঘিরে রয়েছে ছোট একটি বাগান। ১৫’শ শতকের শেষ দিকে তার সমাধি শিয়রে একটি প্রস্তর ফলক স্থাপন করা হয় যা কালের পরিক্রমায় এখনও অবশিষ্ট রয়েছে। অবশ্য ১৯৩০ সনে আক্তার এবং ওমর খৈয়ামের (Omar Khayyam) সমাধি সৌধ দু'টি সংরক্ষণের আওতায় আনা হয়েছে।

পারস্যের পৌরাণিক পাখী- Simurgh।
আক্তারের ৩০টির মত রচনা এখনও টিকে আছে। তবে বহুল আলোচিত তার Mantiq ut-Tayr বা "পাখীর সম্মেলন" কাব্যটি। এই কাব্যে তিনি একদল পাখীর (স্বতন্ত্র্য মানব আত্মা) বর্ণনা দিয়েছেন যারা আকাঙ্খা পূরণে হুদহুদের (Hoopoe) নেতৃত্বে Simurgh পাখীর (খোদা) খোঁজে নিজ নিজ সীমাবদ্ধতা ও ভীতি মোকাবেলা করে কষ্ট সহিষ্ণু, বিপদ-সঙ্কুল এক দীর্ঘ পথ পাড়ি দেয়।

৭টি উপত্যাকা (Talab (Yearning), Eshq (Love), Marifat (Gnosis), Istighnah (Detachment), Tawheed (Unity of God), Hayrat (Bewilderment) and, finally, Fuqur and Fana (Selflessness and Oblivion in God) খোদার স্বরূপ জানতে প্রত্যেক তপস্বীকে এই ধাপগুলির প্রতিটি একে একে পাড়ি দিতে হয়।) পেরিয়ে কেবল ৩০টি পাখী গন্তব্যে পৌঁছে এবং সবিষ্ময়ে আবিস্কার করে যে, তাদের সম্মিলিত রূপই Simurgh (si ও murgh অনূদিত হয় ৩০টি পাখী হিসেবে।) যা তারা খুঁজছে। 

এই কাব্য গ্রন্থের মাধ্যমে আক্তার আমাদেরকে এই গূঢ় শিক্ষা দিচ্ছেন যে, খোদার উপস্থিতি আমাদের মধ্যেই, নিজেকে জানলেই তাকে জানা যাবে। আর তাই তিনি মৃত্যুর আগেই এই গূঢ় তত্ত্বটি জেনে নিতে আমাদেরকে তাগিদ দিয়েছেন যাতে করে মৃত্যুর পরে আমরা আমাদের উপস্থিতির স্বরূপ জেনে যেতে পারি। তার কথায়-

আক্তারের এক পান্ডুলিপি।
!! Strive to discover the mystery
before life is taken from you.
If while living you fail to find yourself,
to know yourself,
how will you be able to understand
the secret of your existence
after you die?

সত্যি বলতে কি Mantiq ut-Tayr-এ দক্ষতার সাথে তিনি playing on a pun in Persian while giving us an esoteric teaching on the presence of the Divine within us.

সব শেষে আমরা AJ Arberry-র অনুদিত আক্তারের একটি কবিতা দিয়ে অার্টিকেলের সমাপ্তি টানব।

আক্তারের শেষকৃত্যের কল্পিত চিত্র।
The Veil
                -Farid ud-Din Attar

We are the Magians of old,
Islam is not the faith we hold;
In irreligion is our fame,
And we have made our creed a shame.

Now to the tavern we repair
To gamble all our substance there,
Now in the monastery cell
We worship with the infidel.

When Satan chances us to see
He doffs his cap respectfully,
For we have lessons to impart
To Satan in the tempter's art.

We were not in such nature made
Of any man to be afraid;
Head and foot in naked pride
আক্তারের সমাধি সৌধ।
Like sultans o'er the earth we ride.

But we, alas, aweary are
And the road is very far;
We know not by what way to come
Unto the place that is our home.

And therefore we are in despair
How to order our affair
Because, wherever we have sought,
Our minds were utterly distraught.

When shall it come to pass, ah when,
That suddenly, beyond our ken,
We shall succeed to rend this veil
That hath our whole affair conceal?
ফরিদ উদ্দিন আক্তার।

What veil so ever after this
Apparent to our vision is,
With the flame of knowledge true
We shall consume it through and through.

Where at the first in that far place
We come to the world of space,
Our soul by travail in the end
To that perfection shall ascend.

And so shall 'Attar Shattered be
And, rapt in sudden ecstasy,
Soar to godly vision, even
Beyond the veils of earth and heaven.

সমাপ্ত।

১৭ মে, ২০১৪

Lilith: আদমের প্রথমা স্ত্রী উপাখ্যান।

দি অালফাবেট পুস্তিকাটিতে বেন সিরা অরামিক ও হিব্রু বর্ণমালার ক্রম অনুসারে ২২টি করে প্রবচন উল্লেখ করে প্রতিটির উৎস ব্যাখ্যায় বিভিন্ন পূরাণ ও উপাখ্যান অবতারণার মাধ্যমে সেগুলিকে সমৃদ্ধ করেছেন। তার ঐ পুস্তিকা হতে আমরা আদমের প্রথমা স্ত্রী লিলিথের উপাখ্যান জানতে পারি। এই পুস্তিকাটি সিই ৮ম ও ১০ম শতকের মাঝে লিখিত বলে গ্রন্থ বিশারদগণ অভিমত দিয়েছেন যদিও এর কাহিনী যথেষ্ট পূর্বকার। কিন্তু ঠিক কতটা পূর্বকার তা তারা সুস্পষ্ট করে বলতে পারেননি। 

Gershom Scholem.
তবে ব্যাবিলনে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত হিব্রুদের বাণ, অভিশাপ, অশুভ আছর বা কাল যাদু থেকে মুক্তির জন্য ব্যবহৃত জাদুকারী বাটি (Incantation bowl) প্রমান করে যে, লিলিথ বা লিলোথের সঙ্গে পরিচিতি ৬০০ সিইতে ইহুদি সমাজে ছিল। এতে ধারণা করা হয় ৬০০ বিসিইতে হিব্রুগণ তাদের ব্যাবিলনে নির্বাসন কালে বা নির্বাসনের পর লিলিথ উপাখ্যানের অবতারণা করে। 

জাদুকারী বাটি, নমুনা-১
Gershom Scholem -এর মতে ৮ম ও ৯বম শতকের মাঝে লিখিত কাব্বালা নামে পরিচিত ইহুদি পূরাণ "জোহার" সংকলক কাব্বালিষ্ট রাব্বি মোজেস ডি লিয়ন (অনেকের মতে জোহার ২য় ও ৩য় শতকের মাঝে রাশবি নামে পরিচিত সিমোন বার ওচায় কর্তৃক লিখিত) এই পুস্তিকাটি সম্পর্কে জ্ঞাত ছিলেন (See, Major Trends in Jewish Mysticism, p. 174)। 

তবে পূর্ব প্রচলিত কাহিনীর সাথে বেন সিরা উপস্থাপিত "লিলিথ" উপাখ্যানের কোন মিল নেই এবং আপাত দৃষ্টিতে এটিকে সেসবের সাথে একসূত্রে গাঁথার কোন প্রচেষ্টাও কখনও করা হয়নি। আর সত্যি বলতে কি, হাওয়া পূর্বাপর কাহিনী কিন্তু বেন সিরার নিকট নতুন কিছু ছিল না, এমনটা অবশ্য জেনেসিস রাব্বাতেও দেখতে পাওয়া যায়। যদিও সেখানে লিলিথের কোন উল্লেখ নেই। 

জাদুকারী বাটি, নমুনা-২
বেন সিরার লিলিথ উপাখ্যান বর্ণনা ও বিশ্লেষণের পূর্বে প্রথমেই আমরা জেনে নেই হাওয়া পূর্বাপর এ কাহিনীর ধারণা কোত্থেকে এল বা এর ভিত্তি কি? 

বুক অফ জেনেসিসে আমরা দেখতে পাই খোদা হাওয়াকে সৃষ্টি করেছেন আদমের পাঁজড় থেকে “Then the Lord God made a woman from the rib he had taken out of the man, and he brought her to the man.”-জেনেসিস, ২:২২, (সর্বশেষ ঐশীগ্রন্থ কোরআনও এমনটাই বলে- তিনি আদমকে সৃষ্টি করলেন ও তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন-৭:১৮৯) 

অথচ ইতিপূর্বকার এক আয়াত “So God created man -----------; male and female He created them.”-জেনেসিস, ১:২৭, ইতিমধ্যেই এ নির্দেশণা দিয়েছে যে একজন নারীকে সৃষ্টি করা হয়েছে। বুক অফ জেনেসিসের দু’টি অধ্যায়ের এ দু’টি আয়াতের অসঙ্গতি দূর করতেই মূলত: লিলিথ উপাখ্যান অবতারণার কারণ। পরবর্তীতে আমরা দেখব আলফাবেটে লিলিথের কাহিনী শুরু হয়েছে জেনেসিস, ২:১৮ আয়াত- “পুরুষ মানুষের একা থাকা ঠিক না।”; বর্ণনার মধ্য দিয়ে। 

জাদুকারী বাটি, নমুনা-৩
দি অালফাবেট পুস্তিকাটির শুরুতে বেন সিরার অনন্য সাধারণ জন্মগ্রহণের কথা বলা হয়েছে। তিনি নবী অরামিয়ার পুত্র বা পৌত্র হিসেবে উপস্থাপিত হয়েছেন। একজন পূর্ণ মানুষের মস্তিস্ক তথা মানসিক শক্তি ও প্রজ্ঞা নিয়ে পিতা ছাড়াই তার জন্ম হয়েছিল।

প্রকৃতপক্ষে পুস্তকে উল্লেখিত প্রবচনগুলি তিনি তৈরী করেছিলেন যখন তার বয়স মাত্র এক বৎসর এবং তাকে একজন শিক্ষকের নিকট পাঠান হয়েছিল বর্ণমালা শেখার জন্যে। কথিত আছে, ঐ শিক্ষক যখন তাকে বর্ণমালা পাঠ করে শোনাতে যান, তখন বেন সিরা তাকে থামিয়ে দিয়ে ঐ বর্ণ যা তাকে শেখান হবে, তার সাথে সম্পর্কিত একটি প্রবচন শুনিয়ে দেন।

Shimon Bar Yochai.
খুব শীঘ্রই বেন সিরার প্রজ্ঞা ও খ্যাতির যশ: চারিদিকে ছড়িয়ে পড়ল। যখন তার খ্যাতি এবং সুনাম পারস্য সম্রাট নেঁবু চাঁদ নেজ্জারের নিকট পৌঁছিল, তখন তিনি তাকে রাজদরবারে তলব করলেন। 

বেন সিরা রাজদরবারে উপস্থিত হলে সম্রাট তাকে অনেকগুলো অগ্নিপরীক্ষায় ফেলেন। তখন তিনি ২২টি গল্পের মাধ্যমে সেসব পরীক্ষায় একে একে উত্তীর্ণ হন যা হিব্রু বর্ণমালার ক্রম অনুসারে দি অালফাবেটে তিনি উপস্থাপন করেছেন এবং তা তথাকথিত ২য় অালফাবেট হিসেবে পরিচিত। 

অবশ্য এসকল গল্প-উপকথার প্রায় অর্ধেকটা নেয়া হয়েছে তালমুদ থেকে, বাকীগুলোর কিছু ক্রিশ্চিয়ান পূরাণ এবং ভারতীয় পঞ্চতন্ত্র থেকে গৃহীত বলে অনুমিত হয়, যদিও সেগুলোর সাথে বেন সিরার উপস্থাপনার মধ্যে বিস্তর ফাঁরাক রয়েছে। যা হোক, লিলিথ উপাখ্যানটি ছিল সম্রাটের অগ্নিপরীক্ষায় পড়া বেন সিরার পঞ্চম প্রতিউত্তর। উপাখ্যানটি এই-

"সম্রাট নেঁবু চাঁদ নেজ্জারের কনিষ্ঠ পুত্র পীড়িত হয়ে পড়লে তিনি বেন সিরাকে ডেকে নিয়ে বললেন, "আমার পুত্রকে যথাশীঘ্র আরোগ্য করে তোল, বিফলে তোমার গর্দান যাবে।"

Moses de Leon.
বেন সিরা তৎক্ষণাৎ রোগীর শিয়রে বসে এক টুকরো পার্চমেন্টের উপর ডানা, হাত ও পা মিলিয়ে অদ্ভূত আকারের কয়েকটি চিত্র একে সেখানে কিছু লিখলেন। নেঁবু চাঁদ নেজ্জার সেগুলো এক নজর দেখে নিয়ে বললেন, "এরা কারা?"

বেন সিরা বললেন, "এই রক্ষাকবচ এর উপর এই ছবিগুলো হচ্ছে ঔষধ পথ্যাদির দায়িত্ব প্রাপ্ত ফেরেস্তা সেনয়, সানসেনয় ও সেমানজিলফের। যখন আদমকে সৃষ্টি করা হয়েছিল তখন সে ছিল একা। খোদা বললেন, "পুরুষ মানুষের একা থাকা ঠিক না।" -জেনেসিস ২:১৮।  অত:পর তিনি আদমকে যেভাবে সৃষ্টি করেছিলেন তেমনিভাবে একজন নারীকে সৃষ্টি করলেন এবং তার নাম দিলেন লিলিথ।"

"আদম ও লিলিথের মধ্যে কোন বনিবনা ছিল না। সামান্য কারণে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত। একদিন শোয়া নিয়ে তাদের মধ্যে তুমুল হট্টগোল হল। লিলিথ বলল, "আমি তোমার নীচে শোব না।"
আদম বলল, "You are fit only to be in the bottom position. তাছাড়া আমি তোমার থেকে শ্রেয়, সুতরাং আমি তোমার উপরেই থাকব।"
লিলিথ তার কথা মেনে নিল না। সে বলল, "আমরা কেউ কারো থেকে শ্রেয় নই বরং আমরা উভয়ে সমান।"

যখন লিলিথ দেখল আদমকে সে যুক্তি দিয়ে পরাভূত করতে পারছে না, তখন সে খোদার যাদুকরী নাম পাঠ করে উড়ে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। আদম তৎক্ষণাৎ দাঁড়িয়ে সৃষ্টিকর্তার নিকট তার প্রার্থনা নিবেদন করল, "হে আমার প্রভু! তুমি আমাকে সঙ্গী করে যে নারী দিয়েছিলে, সে তো পালিয়ে গেল।"

জোহারের টাইটেল পেজ।
তখন মহান প্রভু তিন ফেরেস্তা- সেনয়, সানসেনয় ও সেমানজিলফকে পাঠালেন লিলিথকে ফিরিয়ে আনতে। আর তিনি আদমকে বললেন, "যদি সে ফিরে আসে তো ভাল, অন্যথায় দিনে তার এক’শ সন্তানের ধ্বংস অনিবার্য।” জানিয়ে দিয়েছি"

এদিকে ঐ তিন ফেরেস্তা লিলিথের পশ্চাৎধাবন করে তাকে পাকড়াও করল লোহিত সাগরের সেইস্থানে যেখানে মিশরীয়দের ডুবে মরার জন্যে পূর্বনির্ধারিত ছিল। যা হোক, তারা লিলিথকে খোদার আদেশ শুনিয়ে তাকে ফিরে যেতে অনুরোধ করল, কিন্তু লিলিথ রাজী হল না। তখন তারা তাকে সমুদ্রের অতলে ডুবিয়ে দেবার ভীতি প্রদর্শণ করল।

"আমাকে নিস্তার দাও" -লিলিথ ক্ষিপ্ত হয়ে বলল। অন্য কাহিনী মতে লিলিথ এসময় ফেরেস্তাগণকে জানিয়েছিল সে ইতিমধ্যে আযাযিলের সাথে সহবাস করে ফেলেছে তাই সে আর এখন আদমের কাছে ফিরে যেতে পারে না। তখন ফেরেস্তাগণ তাকে জানাল যে, সে না ফিরলে প্রতিদিন তার এক’শ সন্তানের মৃত্যু অনিবার্য। এতে লিলিথও আদম সন্তানের অনিষ্ট করার হুমকি দিল, বলল, ”আমি দুগ্ধপোষ্য শিশুদের ব্যাধি সৃষ্টির নিমিত্ত হব। নিশ্চয়ই কোন শিশু পুত্রসন্তান হলে তার উপর আমার ক্ষমতা থাকবে জন্মের আট দিন পর্যন্ত, আর কন্যা হলে বিশ দিন।”

ফেরেস্তাগণ ঐসময় লিলিথকে একটি মাত্র শর্ত দিয়েছিল যে, তারা তাকে না নিয়েই ফিরে যাবে যদি কি-না সে আদম সন্তানের কোন অনিষ্ট না করার প্রতিজ্ঞা করে। লিলিথ দিনে তার এক'শ সন্তানের মৃত্যুকে মেনে নিয়ে তার প্রতিজ্ঞা থেকে ফিরে আসেনি বটে, তবে ফেরেস্তাদেরকে একেবারে নিরাশও করেনি। কেননা সে তাদের নিকট জীবন্ত ও চিরন্তন খোদার নামে প্রতিজ্ঞা করে বলেছিল, "যখনই কোন শিশুর রক্ষাকবচে আমি তোমাদেরকে বা তোমাদের নাম অথবা তোমাদের আকার দেখতে পাব, নিশ্চয়ই ঐ শিশুর উপর আমার কোন ক্ষমতা থাকবে না।"

প্রতিদিন লিলিথের এক'শ সন্তানের মৃত্যুর আদেশ ছিল। তদানুসারে দিনে তার এক'শ সন্তান মারা যায়। “আর ঠিক একই কারণে,” বেন সিরা বললেন, "আমরা শিশুদের রক্ষাকবচে ঐ ফেরেস্তাগণের নাম লিখি। যখন লিলিথ তাদের নামগুলো দেখে, সে স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা এবং ঐ শিশু আরোগ্য লাভ করে।"

এদিকে লিলিথ ফিরে আসতে অস্বীকৃতি জানানোর পর খোদা পরবর্তীতে আদমের বাম পাঁজড়ের হাঁড় থেকে হাওয়াকে (আদমের অধীনতার প্রতীক স্বরূপ) সৃষ্টি করেন যাতে সে সমতা দাবী করতে না পারে এবং যেন সে তার থেকে কখনও বিযুক্ত না হয়। 

মা ও শিশুকে সুরক্ষায় ব্যবহৃত রক্ষাকবচ। 
এ উপাখ্যান যতই রূপকথার মত শুনতে হোক না কেন, এটি কিন্তু বাইবেলের দু'টি আয়াতের ফাঁক পূর্ণ করা ছাড়াও হাওয়াকে আদমের মত্ একই ভাবে সৃষ্টি না করে কেন আদমের পাঁজড় থেকে সৃষ্টি করা হয়েছিল তা কিন্তু ব্যাখ্যা করে। উপরন্তু, লিলিথ নামটি একেবারে নতুন নয়, বাইবেলে একবার হলেও এ নামটি উল্লেখিত হয়েছে। অবশ্য সেখানে তাকে হায়েনা ও শৃগালের পর্যায়ভূক্ত করে খোদার গজবে নিপতিত ধ্বংসপ্রাপ্ত নগরীতে তার বসবাসের কথা বলা হয়েছে -

When the Holy One, blessed be He, will bring about the destruction of the wicked Rome, and turn it into a ruin for all eternity, He will send Lilith there, and let her dwell in that ruin, for she is the ruination of the world. And to this refers the verse, And there shall repose Lilith and find her a place of rest. -Isaiah 34:14.

সুমেরিয়ান ভাষায় লিল (Lil) অর্থ হাওয়া (Air), শ্বাস (Breath) উভয়ই। অন্যদিকে ভাবার্থে হাওয়া বা বায়ূর উপাদান এবং আত্মার উপাদান সমার্থক হওয়ায় হিব্রুতে Lilith [Lamed (L), Yod (I), Lamed (L), Vav (O), Tau (Th)] উচ্চারণ লিলোথ (Liloth), যার অর্থ আত্মা (Spirit) সম্বলিত প্রানী। 

সুমেরিয়ান লিলিথ।
প্রায় দেড়’শ বৎসর আগে বাগদাদের কাছে চার হাজার বছরের পুরোনো একটি মন্দিরের ধ্বংসাবশেষের ভিতর লিলিথের দূর্লভ একটি মূর্তি খুঁজে পায় এক ইরাকি। 

মন্দিরের ভূ-গর্ভস্থ কোন একটা চেম্বারের দেয়ালে আটকানো একটি ফলকে খোঁদিত ছিল লিলিথের মূর্ত্তি। আর ঐ মূর্তির পায়ের কাছে প্রাচীন কুনিফর্ম লিপিতে লেখা ছিল- “রাতের রানী লিলিথ তার বড় বোন ইরেশকিগালকে ("কুইন অফ দা গ্রেট আর্থ") নিয়ে ব্যাবিলনের সব বেশ্যালয় নিয়ন্ত্রণ করে।” আর একথা সত্য যে, হাজার হাজার বৎসর পূর্বে প্রাচীন ব্যাবিলনে বড় বড় সব বেশ্যালয় গড়ে উঠেছিল। ইতিহাসের প্রথম এবং সব থেকে বড় ‘সিনসিটি’ কিন্তু ওটাই।

যা হোক, প্রাপ্ত ফলকটি অত:পর স্থানীয় এক এন্টিক ব্যবসায়ীর হাত ঘুরে তা চলে আসে লন্ডনের এক এন্টিক ব্যবসায়ী সিডনী বার্নির হাতে। বার্নির রিলিফে দেখা যায়, ভরা যৌবণা লিলিথ একটা সাপকে জড়িয়ে ধরে আছে, যার মাথাটা ঝুলে আছে তার কাঁধের ওপর। আর তার দু’দিকে দাঁড়িয়ে আছে তরুণীর পায়ের মত পা বিশিষ্ট দু’টো পেঁচা।-(ডান পাশের চিত্র- সুমেরিয়ান লিলিখ)

ভর সন্ধ্যায় লিলিথের মূর্তির দু’দিকে দু’টো মোমবাতি জ্বালালেই তাকে পূঁজারী হিসেবে গ্রহণ করে সে। চরম অশুভ বলে যুগের পর যুগ ইহুদি ও খ্রিষ্টান ধর্মগুরুরা তার সকল মূর্তি ধ্বংসের অধীন করে। ১৮২৭ সনে বার্নির হাতে লিলিথের মূর্তিটা না আসা পর্যন্ত এ যুগের মানুষ জানতই না তার স্বরূপ কেমন। যতদূর জানা যায়, লিলিথ তার কোনো পূঁজারীকেই সে বেশীদিন বাঁচতে দেয় না, যদি না অন্য কেউ ওই সময়ের মধ্যে স্বেচ্ছায় তাকে পুঁজা না করে বা ইতিপূর্বকার পূঁজারী চিরতরে তাকে ত্যাগ করে সৎ জীবন-যাপনের পথ বেঁছে না নেয়।

ইহুদিগণ বিশ্বাস করে লিলিথ রাতের প্রেত, গর্ভধারিণী ও নবজাতকের শত্রু। এ কারণে তারা প্রসূতি কক্ষের চারিকোণে সূত্র লেখে তাকে বিতাড়নের উদ্দেশ্যে। আর এসব সূত্র যা জাদুকারী বাটিতে লেখা হত, তাতে লিলিথকে এমনিভাবে উপস্থাপন করা হয়েছে-“(Lilith) who appear to human beings, to men in the likeness of women and to women in the likeness of men, and they lie with all human beings at night and during the day”-(মন্টগোমেরী ১১৭). “Hablas the lilith, grand daughter of Zarni the lilith” of “striking boys and girls”-(ঐ,১৬৮). বা “(Lilith) destroys and kills and tears and strangles and eats boys and girls” -(ঐ ১৯৩).

আর রাব্বানিক সাহিত্য লিলিথের স্বল্প যে পরিচয় দিয়েছে তা জাদুকারী বাটির লিলিথের চরিত্রের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। কয়েকটি সূত্র তার শারিরিক এমনই অবয়বের নির্দেশনা দেয়: “She has wings and long hair. Drawings of the liliths or demons on the incantation bowls bear out these details of physical appearance. “Rav Judah said in the name of Samuel: An abortion with the likeness of a lilith, its mother is impure because of the birth, for it is a child, but it has wings” (BT Niddah 24b).

অন্যদিকে, কাব্বালার মূল জোহার মূলত: লিলিথের দুষ্ট যৌণতাকে প্রাধান্য দিয়েছে। জোহারে বলা হয়েছে- “সে পুরুষকে প্ররোচিত করে স্বপ্নের মধ্যে এবং তাদের শুক্রাণু থেকে উৎপন্ন করে তার অশরীরিক প্রেত সন্তান। অমাবশ্যায় তার কামনা বাসনা চরমে পৌঁছে অর্থাৎ সে পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হয়।” 

স্বপ্নের মধ্যে লিলিথের পুরুষকে কামনায় উত্তেজিত করার নীতিকে রাব্বি অনিনা (b. Shab. 151b) যৌণ বিপদ উল্লেখ করে শূণ্য বাড়ীতে একাকী রাত্রিযাপনে এমনই নিষেধাজ্ঞা আরোপ করেছেন, “It is forbidden to sleep in a house alone, and whoever sleeps in a house alone, a lilith seizes him.” অন্যদিকে, জোহার স্বামী-স্ত্রীর সহবাসের পূর্বে এক বিশেষ রীতি পালনের পরামর্শ দিয়েছে। ঐ রীতি অনুসারে স্বামীকে খোদার প্রতি মনোনিবেশ করে নীচের আয়াতটি পাঠ করতে বলা হয়েছে: 

“Veiled in velvet, are you here?
Loosened, loosened (be your spell)! 
Go not in and go not out! 
Let there be none of you and
nothing of your part!” -(Scholem 1965:157).

এতক্ষণ যে তথ্য উপস্থাপন করা হয়েছে তাতে পরিস্কার যে, লিলিথ আদমের মত মাটি থেকে সৃষ্ট ছিলনা। কেননা তার বৈশিষ্ট্য ভিন্ন। সে ডানা বিশিষ্ট ও দ্রুত গতিশীল। উপরন্তু হিব্রুতে লিলিথ অর্থ হাওয়া বা আত্মা অর্থাৎ জ্বিণ। ফলে উপস্থাপিত বক্তব্যের সারসংক্ষেপ দাঁড়ায় এমন- 

আদমকে সৃষ্টির পর তার একাকীত্ব দূর করতে ধ্বংস প্রাপ্ত জ্বিণ জাতির এক নারীকে দুনিয়া থেকে এনে আদমের সঙ্গী করে দেয়া হয় এবং তারা ইডেন উদ্যানে বসবাস করতে থাকে। ইবলিস হয়ত: তার জাতির কারো মাটির তৈরী মানবের সঙ্গী হওয়াকে মানতে পারেনি। ফলে তার প্ররোচনায় লিলিথ আদমের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং বিরোধের এক পর্য়ায়ে সে তার নিজস্ব বৈশিষ্টের গুণে মুহূর্তে অদৃশ্য হয়ে দুনিয়াতে নিজ বাসস্থানে ফিরে আসে। তখন আদমের অনুরোধে খোদা ফেরেস্তা পাঠিয়ে তাকে পাকড়াও করেন। কিন্তু লিলিথ ভয়-ভীতিতেও ফিরে আসতে অস্বীকৃতি জ্ঞাপন করায় খোদা এক পরিকল্পণা করেন। তিনি আদমের শরীরের একাংশ দিয়েই হাওয়াকে সৃষ্টি করেন (যাতে সে কখনও তার থেকে বিযুক্ত হবার বাসনা না করে।)। আর গন্ধম ফলের চরম নাটকীয়তা শেষে তাদের দু’জনকে দখল দারিত্বের একচ্ছত্র অধিকার দিয়ে জ্বিণ জাতির আবাসস্থলে (দুনিয়া তথা দৃশ্যলোক) পাঠিয়ে দেন। অবশ্যই একজাতিকে অন্য জাতির শত্রু করে এবং কর্মফলের পরিণামের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে। যেমন-


আদমকে-‘তোমরা একে অন্যের শত্রু হিসেবে কিছুকালের জন্যে পৃথিবীতে নেমে যাও। আর (সেখানে) তোমাদের জন্যে আবাস ও জীবিকা রইল। সেখানেই তোমরা জীবন-যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে।’-(৭:২৪-২৫).‘পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের নির্দেশ এলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপথগামী হবে না, এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, সে পথভ্রষ্ঠ হবে না এবং কষ্টে পতিত হবে না। এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।-(২০:১২৩-১২৪) 

ইবলিসকে- ‘আর আমি সত্যিই বলছি যে, তোমাকে দিয়ে ও ওদের মধ্যে যারা তোমার অনুসারী হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরিয়ে তুলব। -(৩৮:৮৪-৮৫)

যাহোক, এ কাহিনী এখানেই শেষ নয়, বাকী অংশ সময়-সুযোগমত এখানে উপস্থাপন করা হবে।

অসমাপ্ত।
সংশোধিত নয়।

# একজন প্রশ্ন করল, “আরে ভাই আদমকে সৃষ্টি করারইবা দরকার কি ছিল! আর সৃষ্টি যখন করাই হল, তখন যুগলভাবে না করে একক আদমকেই বা সৃষ্টি করা হল কেন?”

আমি বললাম, “ভাইরে আপনে “আদমের মত একই ভাবে মাটি থেকে লিলিথকে সৃষ্টি করলে তার ডানা এল কোত্থেকে, যখন আদমের কোন ডানা নেই? বা, আদম যেখানে জানে না সেখানে লিলিথ খোদার জাদুকরী নাম জানল ক্যামনে?” এমনি ধারার প্রশ্ন না করে, এ কেমন প্রশ্ন করলেন? আমারে বিপদে ফেলতে চান নাকি? যা হোক, করেই যখন ফালাইছেন কি আর করা, উত্তর তো একখান দেওন-ই লাগে, কি কন?”

“আপনে তো ম্যাকানিকেল ইঞ্জিনিয়ার, তো বলেন দেখি, আপনে যে উদ্দেশ্যে একটা মেশিন (জ্বিণ জাতি) তৈরী করলেন, তা আপনার ঐ উদ্দেশ্য পূরণ করল না, তখন আপনে কি করবেন?”

“বিয়োজন (খারাপ অংশগুলো তথা বাই প্রোডাক্ট ধ্বংস করা), সংযোজন (আগুনে তৈরী জ্বিণ লিলিথের সাথে মাটির আদম), অথবা প্রতিস্থাপন (জ্বিণ জাতির স্থলে মানব জাতি) নয় কি? 
খোদা হয়ত: তাই করেছেন। এখন আপনে কি বলেন?”

উৎস:
• Qur'an;
• Bible (Old Testament);
• The Zohar-Shimon Bar Yochai ("Rashbi");
• The Alphabet- Ben Sira;
• Babylonian Talmud, Niddah 24b;
• Babylonian Talmud, Shabbat 151b;
• On the kabbalah and its Symbolism- Gershom Scholem, 1965: 157;
• Aramic Incantation Text from Nippur-James Montgomery, 1913.
• "Lilith" In Kabbalah- Gershom Scholem, 1974;
• Major Trends in Jewish Mysticism-Gershom Scholem.

১১ এপ্রিল, ২০১৪

Begging Bowl: বুদ্ধের বোধিলাভ ও ভিক্ষাবাটি উপাখ্যান।

 খ্রী:পূ: ৫ম শতকে হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে শাক্য জাতির বসবাস ছিল। ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণকারী শুদ্বোধন ছিলেন এই জাতির রাজা। রাজা শুদ্বোধনের স্ত্রী, রানী মায়াদেবী গর্ভবতী হলে প্রচলিত রীতি অনুযায়ী সন্তান জন্মদানের সময় পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা দেন। পথে প্রসব বেদনা শুরু হয়ে গেলে যাত্রা স্থগিত করে কপিলাবস্তুর নিকটবর্তী লুম্বিনী উদ্যানে এক অশ্বথবৃক্ষের তলে আশ্রয় নেন রানী এবং একসময় বেদনায় অস্থির হয়ে ঐ বৃক্ষের শেকড় আঁকড়ে ধরেন তিনি। এভাবে উন্মুক্ত নীল আকাশের নীচে, নির্জন প্রকৃতির মাঝে ৫১৮ খৃষ্টপূর্ব সিদ্ধার্থ বা গৌতমবুদ্ধের ধরায় আগমন হয়। 

বুদ্ধের জন্মস্থান (মায়াদেবী টেম্পল), লুম্বিনী, নেপাল।
লুম্বিনী উদ্যানে সন্তান জন্মদানের পর রানী মায়াদেবী মৃত্যুবরণ করেছিলেন। এ কারনে বিমাতা গৌতমী সিদ্ধার্থকে লালন-পালনের ভার নেন। আর এই বিমাতা গৌতমীর নামের কারণেই তার অপর নাম হয় গৌতম। আবার শাক্যকূলে জন্মগ্রহণ করেন বলে তাকে শাক্যসিংহ নামেও কখনও কখনও অভিহিত করা হয়ে থাকে। 

কিছুদিন পরে কপিলাবস্তু নগরে এক সন্যাসী আগমন করেন। রাজা শুদ্বোধন সন্যাসীতে ডেকে এনে ছেলের ভাগ্য গণণা করতে আদেশ করেন। ঐ সন্যাসী সিদ্ধার্থকে দেখে ভবিষ্যৎবাণী করেন যে, সে হবে সংসার ত্যাগী এক মহামানব। জরা ব্যাধি রোগ-শোক তাকে সংসারত্যাগী করবে। সন্যাসীর কথায় চিন্তিত হয়ে পড়লেন রাজা শুদ্ধোধন। মন্ত্রীরা পরামর্শ দিল সন্তানকে বিত্ত বৈভব, সুখ আর বিলাসিতার স্রোতে ভাসিয়ে দিতে যাতে সে সন্যাস জীবনের প্রতি অনাগ্রহী হয়ে উঠে।  

শুদ্ধোধন ছেলের সুখ-স্বচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চার ঋতুতে বসবাসের জন্যে উঁচু দেয়াল ঘেরা চারটি প্রাসাদ তৈরী করে দেন। এভাবে বিত্ত-বৈভব, প্রাচুর্য় আর বিলাসিতার মাঝে বেড়ে উঠতে লাগলেন সিদ্ধার্থ। এদিকে বয়স বাড়ার সাথে সাথে উঁচু দেয়ালের বাইরের জীবন কেমন তা জানতে তিনি কৌতুহলী হয়ে পড়লেন। দীর্ঘকাল ছেলেকে নিরূৎসাহিত করতে পারলেও কোন এক উৎসবের সময় তার নিদারূণ আগ্রহের কারণে রথে চড়ে নগরী ঘোরার অনুমতি দিতে বাধ্য হলেন রাজা। সাথে সাথে তিনি নগরীর সর্বত্র উৎসবের আনন্দমুখর পরিবেশ তৈরীরও আদেশ দিয়ে দিলেন। 

প্রথমদিন নগরী ঘুরে ফেরার পথে এক বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা হল সিদ্ধার্থর। তিনি রথ থামিয়ে অবাক হয়ে বৃদ্ধকে দেখতে লাগলেন। চামড়া ঝুলে পড়া, সফেদ কেশী, দন্তহীন বৃদ্ধ কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে ধীর গতিতে হেঁটে চলেছে। মানুষের এই পরিণতি দেখে সিদ্ধার্থর সমস্ত মন বিচলিত হয়ে পড়ল। তিনি ভারাক্রান্ত মনে প্রাসাদে ফিরে গেলেন।

দ্বিতীয় দিন ফেরারপথে বৃক্ষতলে শায়িত যন্ত্রণাকাতর এক অসুস্থ্য মানুষকে দেখে বিমর্ষ হয়ে পড়লেন সিদ্ধার্থ। একি যৌবণেও তো সুখ নেই; যে কোন সময় ব্যাধি এসে সব সুখ কেড়ে নিতে পারে।

তৃতীয়দিন নগরী ঘোরার সময় এক শবযাত্রার মুখোমুখি হলেন সিদ্ধার্থ। ক্রন্দনরত একদল পরিজন শবের পিছে পিছে চলেছে। সিদ্ধার্থ বিষন্ন হয়ে পড়লেন। এ দেখে সারথী ছন্দক বলল, "সকল জীবনের পরিণতি এই মৃত্যু। জরা-ব্যাধি রোগ-শোকের কারণেই এ জীবন দু:খময়। ধন-সম্পদ, রাজ্য-রাজত্বসহ মায়া বিজড়িত এ গৃহ-সংসার, কোন কিছুই এ ধরায় স্থায়ী নয়।”

"মৃত্যুই যদি সকল জীবনের অন্তিম পরিণতি হয়, তবে এই জীবনের সার্থকতা কোথায়?” -সিদ্ধার্থর অনুসন্ধিৎসূু মনে এসময় এই প্রশ্ন জেগে উঠল।

চতুর্থদিন নগরীতে সিদ্ধার্থর সাথে দেখা হল এক সন্যাসীর। তিনি রথ থামিয়ে তাকে তার সন্যাস গ্রহণের কারণ জানতে চাইলে ঐ সন্যাসী তাকে জানায় যে এ ধরায় সব কিছুই অনিত্য, আর তাই সে অবিনশ্বর, চিরন্তন সত্যের সন্ধানে বের হয়েছে। 

এ ধরায় ধন-সম্পদ, রাজ্য-রাজত্ব, মায়া বিজড়িত এ গৃহ-সংসার, কোন কিছুই স্থায়ী নয়-জরা ব্যাধি রোগ শোকে পূর্ণ এ জগৎ দু:খময়- এই চরম সত্যগুলো সিদ্ধার্থের নিকট সুস্পষ্ট হয়। এতে জীবনের মুক্তির জন্যে দু:খের কারণ ও তার প্রতিকার জানা তার জন্যে অপরিহার্য হয়ে ওঠে। রাজপ্রাসাদের সুখ-স্বাচ্ছন্দ্যে ভরা ঐ বিলাসী জীবনের সবকিছুই তার কাছে তুচ্ছ হয়ে গেল। তিনি চিন্তাশীল ও উদাসীন হয়ে পড়লেন। 

সিদ্ধার্থের এই ভাবান্তরে পিতা শুদ্বোধন তাকে সংসারের মায়ায় বেঁধে ফেলতে ৫০২ খ্রী:পূ: মাত্র ষোল বৎসর বয়সে বিবাহ দিলেন গোপা নাম্নী এক রাজকুমারীর সাথে। এই গোপা-যশোধরা, বিম্বা, শুভদ্রকা নামেও পরিচিত। তের বৎসর সংসার যাপনের পর ৪৮৯ খ্রী;পূ: রাহুল নামে তাদের এক পুত্রসন্তান জন্ম গ্রহণ করে। এই সন্তান জন্মগ্রহনের পরই ২৯ বৎসর বয়সের সময় তিনি বিলাসী জীবন-যাপন ও সংসারের মায়া ত্যাগ করে জীবনের মুক্তির পথ খুঁজতে সকলের অগোচরে গভীর রাতে প্রাসাদ ত্যাগ করেন।

এই স্থানে বুদ্ধ বোধিলাভ করেন।
সত্যের সন্ধানে গৌতম একাধিক সন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করে বহুস্থানে পরিভ্রমণ করেন। কিন্তু নানাভাবে আত্মপীড়ন, ধ্যান ও কৃচ্ছতা সাধনের পরও তিনি পরম সত্য তথা দিব্যজ্ঞান লাভে ব্যর্থ হন। এমনকি অধিক কৃচ্ছতা সাধনের কারণে তিনি একসময় মৃত্যুর দ্বারপ্রান্তেও পৌঁছেছিলেন। আর তাতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে, কৃচ্ছতা সাধনা প্রজ্ঞালাভের পথের প্রতিবন্ধক। সুতরাং চরম পন্থা নয় বরং মধ্যপন্থা অবলম্বণই শ্রেয়। কিন্তু এতে দ্বিমত পোষণ করে তার সঙ্গী সন্যাসগণ তাকে ত্যাগ করে চলে যায়। এসময় গৌতম বর্তমান বুদ্ধগয়ার সন্নিকটস্থ উরুবিল্ব নামক স্থানে নিরঞ্জনা নদীতে অবগাহন করে পাশের এক বটমূলে কঠোর তপস্যায় লিপ্ত হন। এবার অভীষ্ট অর্জিত হল, তিনি পরম সত্য তথা বোধিলাভ করলেন। 

তপস্যার ঐ দিনগুলোতে তিনি এক ধরণের ঘোরের মত (Ecstatic Trance) অনুভব করেছিলেন যা স্থায়ী হয়েছিল সাত সপ্তাহ। আর ঐ দিনগুলোতেই তিনি উপলব্ধি করেন the experiences of deliverance.

কিম্বদন্তি রয়েছে- যে সময় বুদ্ধ উরুবিল্ব আগমন করেন, ঐ সময় সেনানী (Senani) নামক নিকটবর্তী এক গ্রামের এক ধণিক কৃষক পরিবারে সুজাতা নামের এক অপরূপা কুমারী কন্যা বসবাত করত। এই নারী তার উপযুক্ত একজন স্বামী এবং সন্তানের স্বপ্ন দেখছিল। কিন্তু তার আশা পূরণ হচ্ছিল না। লোকেরা তাকে উপদেশ দিল, সে যেন নিরঞ্জনা নদীর তীরস্থ এক নির্দিষ্ট বটবৃক্ষের তলে গিয়ে বৃক্ষদেবতার (Tree-god) নিকট কাঙ্খিত স্বামী ও সন্তানের জন্যে প্রার্থনা করে। সে তাদের কথামতই করল, আর খুব শীঘ্রই তার বিবাহ হয়ে গেল। অত:পর যখন তার কোলে এক সন্তান এল, তখন সে ভীষণ খুশী হল এবং বৃক্ষদেবতাকে এই দানের প্রতিদান দিয়ে খুশী করতে চাইল।

সুজাতার এক বিশাল গো-পাল ছিল। সে তখন তার পাল থেকে এক হাজার গাভী বেঁছে নিয়ে সেগুলিকে কয়েকদিন মধু মিশ্রিত খড় খাওয়াল। তারপর তাদের দুধ সংগ্রহ করে ঐ এক হাজার গাভীর মধ্য থেকে উত্তম ৫০০টি বেঁছে নিয়ে তাদের পান করাল। তারপর সেগুলির সংগৃহীত দুধ পান করাল ঐ ৫০০ গাভীর মধ্য থেকে উত্তম ২৫০টিকে। এভাবেই চলল যতক্ষণ না গাভীর সংখ্য দাঁড়াল ৮টিতে। সে এমনটি করেছিল কেবলমাত্র উত্তম স্বাদের অতি পুষ্টিকর দুধ পাবার জন্যে।

যাহোক, আট গাভীর সংগৃহীত দুধ দিয়ে সুজাতা বৃক্ষদেবতার জন্যে পায়েস রান্না করতে বসল এবং তার কয়েকজন ভৃত্যকে পাঠিয়ে দিল ঐ বটগাছের চারিদিকের জঙ্গল ও ঘাস-পাতা পরিস্কার করার জন্যে। এদিকে সে যখন পায়েস রান্না শেষ করেছে, ঠিক তখনই তার এক ভৃত্য হন্তদন্ত হয়ে ছূটে এল এবং বলল, ’হে আমাদের কর্ত্রী, আমরা তো দেখে এলাম বৃক্ষদেবতা স্বয়ং বটতলে ধ্যানে বসেছেন। আর আপনি কতই না ভাগ্যবতী যে স্বয়ং দেবতা আপনার দান গ্রহণের জন্যে উপস্থিত আছেন।’ 

এ সংবাদে আগ্রহ ও উত্তেজনা নিয়ে সুজাতা দ্রুত ঐ পায়েস একটা স্বর্ণের বাটি পূর্ণ করে নিরঞ্জনা নদীর তীরস্থ নির্দিষ্ট ঐ বটপানে চলল। তারপর যখন সেখানে পৌঁছিল, সে দেখতে পেল সত্যিই এক সৌম্য-শান্ত, পবিত্র লোক ঐ বটতলে ধ্যানে রয়েছেন। সুজাতা তাকে বৃক্ষদেবতা জ্ঞান করল, কেননা তার জানা ছিল না যে এই তপস্বী দেবতা নন স্বয়ং মহারাজ গৌতম। 

সুজাতা পায়েসের বাটিটি ধ্যান-মগ্ন গৌতমের সামনে রেখে অতি সাবধানে উপুড় হয়ে (সাষ্টাঙ্গে) সম্মান জানিয়ে প্রার্থনা জানাল, ”প্রভু, আমার এই সামান্য দান গ্রহণ করুন। আমি যেমন সফলতা লাভ করেছি, তেমনি আপনার মনের ইচ্ছেও নিশ্চয় পূর্ণ হবে।” 

সিদ্ধার্থ গৌতম ঐ পায়েস ৪৯ ভাগে ভাগ করেছিলেন, প্রতিদিনের জন্যে একভাগ, যতদিন না তিনি বোধি লাভ করেন।

৪৯তম দিনে বুদ্ধের ধ্যান ভঙ্গ হলে তিনি শেষবারের মত খাবার খেয়ে তার আসন থেকে উঠে নিরঞ্জনা নদীর তীরে স্নানের উদ্দেশ্যে গেলেন। তিনি নদীর পানিতে নেমে মূল্যবান ঐ সোনার বাটিটি নদীতে ছুঁড়ে ফেলে বলেছিলেন, ”যদি আমি আজ বুদ্ধ হয়ে থাকি, তবে এই বাটি স্রোতের প্রতিকূলে ভেসে যাক, আর যদি না হয়ে থাকি তবে তা অনুকূলে যাক।” - এতে ঐ বাটি নদীর মাঝ বরাবর স্রোতের প্রতিকূলে ভেসে গেল। 

এই হল বুদ্ধের বোধিলাভের ঘটনা। কিন্তু আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটি নয়  বরং তা বুদ্ধের ভিক্ষাবাটি প্রসঙ্গ নিয়ে। তার এই ভিক্ষাবাটি বৌদ্ধধর্মের এক গুরুত্বপূর্ণ উপাদান এবং তার বোধিলাভের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে এর উপাখ্যান। আর এই উপাখ্যান ও অন্যান্য উপকথা এবং এই বাটির মহৎ সন্যাস ব্যবহারের সাথে সম্বন্বিত হয়ে সাধারণ এক ভিক্ষাবাটিকে বুদ্ধের পার্থিব সম্পদ ও মোহ থেকে বিযুক্তি শিক্ষার প্রতীক (Symbol) করে তুলেছে। বুদ্ধের পাথরের ভিক্ষাবাটি তাৎপর্য্য বহন করে পার্থিব উপাদানের এবং তা প্রকাশিত হয়েছে এর ময়ূরপঙ্খীবর্ণে (Purple Color)। গান্ধারা ধর্মগ্রন্থে বুদ্ধের ভিক্ষাবাটির নিম্নোক্ত উপাখ্যান বর্ণিত হয়েছে- 

                                  পদ্মফুল
বোধিলাভের পর নিরঞ্জনা নদীতে স্নান শেষে বুদ্ধ পাশ্ববর্তী এক বনের মধ্যে এক ডুমুর তলে গিয়ে বসেছিলেন, তখন উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের রক্ষক দেবতাগণ (Guardians of the Four Quarters, Indra, Yama, Varuna and Kubera) প্রত্যেকে একটা করে স্বর্ণের ভিক্ষাবাটি এনে তার সামনে উপস্থাপন করলেন এই ভেবে যে, জীবন ধারণের প্রয়োজন মেটাতে দান হিসেবে যে খাবার দেবতাগণ তাকে দেবেন, তা একটা ভিক্ষাবাটি ছাড়া আদৌ তিনি সেগুলো গ্রহণ করতে সক্ষম হবেন না। 

কিন্তু, বুদ্ধ ঐ স্বর্ণের ভিক্ষাবাটি গ্রহণ করতে অস্বীকার করলেন এইজন্যে যে, মূল্যবান ঐ পাত্র একজন তপস্বীর জন্যে সম্পূর্ণ বেমানান। তখন ঐ চার দেবতাগণ তুলনামূলক কম মূল্যমানের পাত্র একে একে হাজির করলেন। তবে সবই প্রত্যাখ্যাত হল, যতক্ষণ না তারা পাথরের তৈরী বাটি হাজির করলেন। আর যখন পাথরের ভিক্ষাবাটি গ্রহণে বুদ্ধ সম্মত হলেন, তখন দেবতারা প্রত্যেকেই চাইছিলেন তিনি যেন তার দেয়া বাটিটিই গ্রহণ করেন, যাতে এর দ্বারা ঐ দেবতা সম্মানিত হন। কিন্তু বুদ্ধ কাউকে এককভাবে নয়, বরং তিনি সকলকে সম্মানিত করতে একটি বাটির মধ্যে অপর তিনটিকে একে একে স্থাপন করে অলৌকিক ক্ষমতাবলে সবগুলিকে একটিতে রূপান্তরিত করেন।  

বুদ্ধের ভিক্ষাবাটি।
প্রতিদিন বুদ্ধ ভিক্ষার উদ্দেশ্যে তার এই ভিক্ষাবাটি হাতে নিয়ে দিনের এক নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়তেন এবং তার শিষ্য সন্যাসগণ সাঁরিবদ্ধভাবে তার পশ্চাতে তাকে অনুসরণ করতেন। বুদ্ধের সন্যাস আদেশ বিধি মতে, কোন সন্যাসী (Monk) হাত পেতে কোন দান গ্রহণ করতে পারেন না। তারা কেবল তাই গ্রহণ করবেন যা তাদের ভিক্ষাবাটিতে প্রদত্ত হবে। 

আর তাই Begging Bowl বা Alms Bowl খুবই সাধারণ একটি বাটি হলেও একজন বৌদ্ধ ভিক্ষুর (Buddhist monk) প্রত্যাহিক জীবনে তা অতি গুরুত্বপূর্ণ একটি বস্তু। মূলত: এটি তাদের সামান্য কয়েকটি বাসন-কোসনের মধ্যে একটি যা তারা নিজের জন্যে ব্যবহারের অনুমতি প্রাপ্ত। প্রথমিকভাবে এটা একটা ব্যবহার্য বস্তু যা পাত্র হিসেবে ব্যবহৃত হয় সাধারণ অনুসারীদের নিকট থেকে দান গ্রহনের নিমিত্তে। বিনয়া (Vinaya)-তে বর্ণনা করা হয়েছে, ভিক্ষুগণ পোড়ামাটি বা লৌহ নির্মিত ছোট, মাঝারী বা বৃহৎ আকৃতির বাটি ব্যবহার করতে পারবেন। পালি (Pali)-তে এই ভিক্ষাবাটিকে বলে পাট্টা (Patta) এবং সংস্কৃতে (Sanksrit) পাত্রা (Patra)।

ভিক্ষাবাটি হাতে বৌদ্ধ ভিক্ষুগণ।
যা হোক, বুদ্ধের এই ভিক্ষাবাটিটি কিন্তু খুব একটা ছোট নয়, বলা চলে আমাদের মত সাধারণ মানুষের পক্ষে সেটা নিয়ে চলাচল অসম্ভবই বটে, কেননা এর ওজন প্রায় ৩৫০-৪০০ কেজি। আর এর এই বৃহৎ আকৃতি ও ওজনের কারণে আনেকেই এমনটা বিশ্বাস করেন যে, বুদ্ধ ছিলেন আঠারো ফুট উচ্চতার বিশালদেহী এক মানব। যা হোক যা বলছিলাম, বাটিটিকে বাইরে থেকে দেখলে একটিই মনে হয়, কিন্তু উপর থেকে দেখলে অপর তিনটির উপস্থিতি সুস্পষ্ট নজরে আসে। 

সবুজাভ ধূসর গ্রানাইট পাথরের তৈরী অর্ধাগোলাকার এই বাটির ব্যস ১.৭৫ মি. উচ্চতা প্রায় ০.৭৫ মি.। আর এর প্রান্তের দিকের পুরুত্ব প্রায় ১৮ সে.মি. যদিও এটির মাঝের অংশ এবং তলা তুলনামূলকভাবে বেশী পুরু। এতে কোন জোঁড়ের চিহ্ন নেই, তবে প্রান্তের দিকে হাতের তালুর মত খাঁজ দৃশ্যমান। সুক্ষ্ম পদ্ম পাঁপড়ির নকশা বাটালির সাহায্যে খোঁদাই করা হয়েছে এর তলদেশের চারিদিকে। দেখে মনে হবে যেন পুরো বাটিটি বসান হয়েছে একটা পদ্মফুলের উপর। বাটির তলদেশে পদ্মের পাপড়ির নকশা মূলত: বুদ্ধের অতীত সত্যায়ণ করছে। এই ভিক্ষাবাটিটিকে বুদ্ধের মহাপরিনির্বাণ (Mahaparinirvana) বা মৃত্যুর পর হাজার বৎসর ধরে বৌদ্ধধর্ম অবলম্বীগণ মহা শ্রদ্ধার দৃষ্টিতে গণ্য করে এসেছে। 

কাবুল জাতীয় জাদুঘর, আফগানিস্থান।
বাটিতে পদ্ম পাঁপড়ির নকশা কিন্তু সৌন্দর্য্য বৃদ্ধির জন্যে করা হয়নি বরং এটি ব্যবহৃত হয়েছে গুরুত্বপূর্ণ এক ধর্মীয় প্রতীক হিসেবে। বুদ্ধধর্মে ফুটন্ত পদ্ম প্রতীক নির্দেশ করে সম্পূর্ণ পবিত্রতায় শরীরের, বাক ও মনের এবং সর্বতোভাবে মুক্তির কার্য্যাবলীর পরিস্ফুটন। 

এই পদ্মফুল অবশ্য বৌদ্ধধর্মপথের আরও অনেক দিকই নির্দেশ করে, যেমন- এটা জন্ম নেয় পঙ্কিলে (Samsara), উঠে আসে পরিস্কার পানির মধ্যে দিয়ে (Purification), এবং এভাবে গভীর থেকে উঠে এসে একটা সুন্দর ফুল উৎপন্ন করে (Enlightenment). অন্যভাবে বলা যায়, the white blossom represents purity, the stem stands for the practice of Buddhist teachings which raise the mind above the (mud of) worldly existence, and gives rise to purity of mind. একটা ফোঁটা পদ্ম (Open Blossom) তাৎপর্য বহন করে পূর্ণ আলোকিত হওয়ার (Full Enlightenment). অন্যদিকে কূঁড়িপদ্ম বোঝায় আলোকিত হওয়ার সম্ভাবনা (Potential for enlightenment).

Alexander Cunningham. 
ছড়ানো ছিটানো জটিল সূদীর্ঘ ইতিহাস থেকে এতটুকু জানা যায় যে, বৈশালী শহরের মধ্য দিয়ে কুশীনগরে (Kusinara) যাবার পথে বুদ্ধ তার ভিক্ষাবাটিটি স্থানীয় অধিবাসীকে দান করেছিলেন। এটি সেখানকার এক আশ্রমের প্রবেশদ্বারে রক্ষিত হয়েছিল। ভারতে ফল প্রদানকারী বৃক্ষের প্রথম উৎপাদিত ফল দান করার প্রথা প্রচলিত ছিল। বৈশালীবাসী আশ্রমে রক্ষিত ঐ ভিক্ষাবাটিতে এইসব ফল দান করত। 

প্রথম বা দ্বিতীয় শতাব্দীতে রাজা কনিস্ক বৈশালী আক্রমণ করে এই ভিক্ষাবাটিকে পুষ্পপুরায় (বর্তমানে পাকিস্তানের পেশোয়ারে) নিয়ে যান। চীনা তীর্থযাত্রী দল এটি সেখানে তৃতীয় ও নবম শতাব্দীর মাঝে দেখেছে বলে উল্লেখ আছে। গান্ধারা চিত্রের অসংখ্য শিল্পকর্ম বিশেষত: পদ্ম পাঁপড়ির উপর বুদ্ধের মূর্ত্তি এই বাটির গুরুত্ব সত্যায়ণ করে। 

ইসলামিক শাসনামলে মুসলিমগণ এই বাটির মর্যাদা ও পবিত্রতা অনুধাবণ করে। ফলে এটি এক স্থান (বা কোন মসজিদ) থেকে অন্যত্র স্থানান্তরের কাজ চলে যতক্ষণ না পর্যন্ত সেটি বর্তমান আফগানিস্থানের কান্দাহারের সীমান্ত অঞ্চলে অবস্থিত সুলতান ওয়েজ বাবার মাজার তথা সমাধি শিয়রে স্থাপিত না হয়। সম্ভবত: এই স্থানান্তর চলাকালীন কোন এক সময় এর অভ্যান্তর ও বহির্ভাগের পরিধি জুড়ে আনুভূমিকভাবে ছয় সাঁরি কোরআনের আয়াত খোঁদিত হয়। যা হোক, এটি ওয়েজ বাবার মাজারে কখন পৌঁছেছিল তা জানা যায় না, তবে উনিশ’শ শতকে কিছু ব্রিটিশ অফিসার এটিকে সেখানে দেখেছে বলে ইতিহাস সাক্ষ্য দেয়। এই অফিসারদের একজন বাটিতে খোঁদিত বাণী অনুবাদের চেষ্টা চালান এবং অপর একজন Alexander Cunningham, trying to trace its history.   

কাবুল জাতীয় জাদুঘরে বুদ্ধের ভিক্ষাবাটি।
আশির দশকের শেষ দিকে, আফগানিস্থানে গৃহযুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট নজিবুল্লাহ ভিক্ষাবাটিটিকে কাবুলের জাতীয় জাদুঘরে নিয়ে যান। যখন তালেবান ক্ষমতায় এল, তখন তালেবান মিলিশিয়ার সর্বেচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর ২০০১ সনের ২৬শে ফেব্রুয়ারী, সোমবার এমন একটি ডিক্রি জারী করেন- 

"Based on the verdict of the clergymen and the decision of the supreme court of the Islamic Emirate (Taliban) all the statues around Afghanistan must be destroyed." 


এই আদেশে যদিও জাদুঘরে রক্ষিত সমস্ত বৌদ্ধ শিল্পকর্ম ধ্বংস করা হয়েছিল, তথাপি বুদ্ধের এই ভিক্ষাবাটিটি অক্ষত রয়ে যায়। নি:সন্দেহে এটি রক্ষা পেয়েছিল এতে খোঁদিত কোরআনের আয়াতের কারণে। বর্তমানে এই ভিক্ষাবাটি কাবুল জাতীয় জাদুঘরের প্রবেশ পথে প্রদর্শিত হচ্ছে- as a reflection of its Islamic continuum and its status through the ages as an object of special religious interest.

সমাপ্ত। 

উৎস:

  • Corpus Inscriptionum Indicarum. by Alexander Cunningham, Volume 1. (1877)
  • The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C. by Alexander Cunningham, (1879)

Moses: কোরাণিক ক্যানভাসে নবী মূসা।

Abu Hena Mostafa Kamal  01 May, 2017 মি সরের সিংহাসনে অধিষ্ঠিত ফেরাউন। হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তিনি কোন উত্তরাধিকারী ন...